ভ্রম্যমাণ প্রতিনিধিঃ
শিবগঞ্জে পিস্তুল, ম্যাগজিন ও গুলি সহ এক যুবককে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জে শাখা।

অাটককৃত ব্যাক্তি হলেন, দূর্লভপুর ইউনিয়নের চাররশিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম(২৬)।
র্যাপ ৫এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এ এসপি মোঃ নুরে আলম এক প্রেস বিজ্ঞপ্তিতের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দূর্লভপুর ইউনিয়নের দাদন চক গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম(২৬) নামে এক যুবককে একটি পিস্তুল, ২ম্যাগজিন ও ১০রাউন্ড গুলি সহ আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
স/অ









