ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি হাট উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী।

পরে চককীর্তি ইউনিয়ন পরিষদ চত্বরে সূধী সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মকবুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার প্রমূখ।
উল্লেখ্য, ৪১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে চককীর্তি হাটের উন্নয়ন কাজটি সম্পন্ন হবে বলে জানা গেছে।
স/শ









