সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক২ মার্চ ২০২৪১ মিনিট পড়া
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই : খাদ্যমন্ত্রী
নিয়ামতপুর প্রতিনিধি:
 শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  শনিবার (২ মার্চ) সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর দক্ষিণপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে শ্রীমন্তপুর গার্লস স্কুল মাঠে দিনব্যাপী ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালী এসব কথা বলেন মন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ ডিজিটাল পদ্ধতি থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ খেলাধুলায় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে সমাজে মাদকের ভয়াল থাবা গ্রাস করেছে। খেলাধুলাই পারে আগামীর ভবিষ্যত প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে। এজন্য খেলাধুলা নিয়মিত চালু রাখার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে  ইয়াছিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান-১) ও শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রীমন্তপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।
দিনব্যাপী ভলিবল টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করছে।  বিকেলে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।