সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

শত শত রকেট ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরাইল, যা বলল হিজবুল্লাহ

Silk City২৫ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
শত শত রকেট ও ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরাইল, যা বলল হিজবুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার ‘প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে’ আজ ভোরে এ অভিযান চালানো হয়।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরাইলের রামোত নাফতালি ব্যারাক, নেভেহ জিভ এবং জৌরা আর্টিলারি অবস্থানের পাশাপাশি মেরন, জাতুন, সাহেল এবং এইন জেইতিম ঘাঁটিতে ড্রোন এবং ৩২০টি কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে।

ইসরাইলের স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, রোববার সকালে অধিকৃত অঞ্চলে ‘ডাফোরা’ নামক একটি ইসরাইলি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, হিজবুল্লাহ হামলায় জাহাজটিতে থাকা একজন ইসরাইলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে হিজবুল্লাহ বলেছে, ‘আজকের জন্য আমাদের সামরিক অভিযান সম্পূর্ণ এবং সম্পন্ন হয়েছে’।

উল্লেখ্য, গত ৩০ জুলাই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন।

 

 

সূত্র: যুগান্তর