সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

লালপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
লালপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

লালপুর( নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে খালের পানিতে ডুবে শিমলা (৩)ও মাইন(৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৭সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার জোকাদহ গ্রামে এই ঘটনা ঘটে।

শিমলা জোকাদহ গ্রামের শিপনের মেয়ে ও মাইন একই গ্রামের রিপনের ছেলে। এরা দুই জন মামাতো ফুফাতো ভাই বোন।

পরিবার সূত্রে জানা যায়, দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলা ধুলার একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে খালের পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা খোজাখুজির পরে খালের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঈশ্বর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা. মোনোয়ারুজ্জামান জানান ঘটনা শুনেছি পুলিশ ঘটনা স্থলে গিয়েছে, লাশ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থাকায় ঈশ্বরদী থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এস/আই