সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
রায়পুরে পিকআপের ধাক্কায় শিশু নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইমুন হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের আসকল সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন চর আবাবিল এলাকার জামাল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইমুন রাস্তার পাশে হাটছিল।

ঘটনার সময় একটি দ্রুত গতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। আহত সাইমুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পিকআপ নিয়ে চালক পালিয়ে যায়।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনার পর শিশুটিকে হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।