সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক১৯ মে ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে খাদিজা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ওই শিশু খাদিজা খাতুন নওগাঁ সদর উপজেলার পারবাঙ্গাপুর গ্রামের মামুন হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের ও রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, শিশু খাদিজা তার মা’র সঙ্গে নানার বাড়ি রাণীনগর উপজেলার গোবিন্দপুর গ্রামে বেড়াতে আসেন। বুধবার দুপুরে শিশু খাদিজা নানার বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে ওই শিশুকে পুকুরে ভাসতে দেখেন লোকজন। পরে স্বজনেরা এসে পুকুর থেকে খাদিজাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু খাদিজাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/আই