সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে ডাকাতির ঘটনায় মামলা, গ্রেফতার ৬

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
রাণীনগরে ডাকাতির ঘটনায় মামলা, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর রাণীনগরে বসত বাড়িতে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সাবেক এক ইউপি মেম্বার সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কালীগ্রাম ইউপি’র ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ভেবড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে শাহিন আলম (৪০), একই গ্রামের নুর হোসেনের ছেলে শামিম হোসেন (৩৮), রহিম উদ্দীনের ছেলে সুলতান আহম্মেদ (৪৫), মৃত শুকবর রহমানের ছেলে সেকেন্দার আলী (৪৭), পার্শ্ববর্তী ধণতোলা গ্রামের আফজাল হোসেনের ছেলে মুনির হোসেন (২২) এবং আবাদপুকুর এলাকার জামাল মোল্লার ছেলে খোকন মোল্লা (৩৪)। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ।
জানা গেছে, গত শনিবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউপি’র ভেবড়া গ্রামের ছোলাইমান আলীর ছেলে বাবলু সরদারের বাড়ীতে ডাকাতরা হানা দিয়ে বাড়ির সবাইকে মারপিট ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্ণের গহনা সহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় গ্রামবাসি ডাকাতদের প্রতিহত করতে গেলে ডাকাতরা পরপর দুইটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।
ডাকাতির ঘটনায় গৃহকর্তা বাবলু সরদার বাদি হয়ে রবিবার রাতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে কালীগ্রাম ইউপি’র ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহিন আলম, শামিম হোসেন, সুলতান আহম্মেদ, সেকেন্দার আলী ও ধণতোলা মুনির হোসেন এবং আবাদপুকুর এলাকার খোকন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা ও রাণীনগর থানার এসআই সিল্কসিটি নিউজকে শফিকুর রহমান শফি জানান, সন্দেহভাজন গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন জানানো হবে। ডাকাতির মামলাটি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের খুজে বের করতে এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
স/শ