সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

রাণীনগরে চাল ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে চাল ব্যবসায়ীকে জরিমানা

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অধিক মুনাফার আশায় চাল মজুদ রাখার অপরাধে দীনেশ চন্দ্র নামে এক চাল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের পারইল গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।

ইউএনও জানান, উপজেলার পারইল গ্রামে চাল ব্যবসায়ী দীনেশ চন্দ্রের বাড়িতে চাল মুজদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে ৩৫০ বস্তা চাল মজুদ পাওয়া যায়। অধিক মুনাফার আশায় চাল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী দীনেশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষৎ যেন এ ধরণের অপরাধ না করেন সে সম্পর্কে ওই ব্যবসায়ীকে সর্তক করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ ও থানা পুলিশ।