সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

রাণীনগরে কৈশোর মেলা

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে কৈশোর মেলা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দিনব্যাপী কৈশোর মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কৈশোর কর্মসূচির অংশ হিসেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোহিতায় মেলাটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী। দিনব্যাপী এই মেলায় উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের তিন শতাধিক সদস্যরা অংশগ্রহণ করে।

মেলার প্রথম ভাগে ক্লাবের সদস্যরা দেয়াল পত্রিকা, উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট, রক্তের গ্রুপ নির্ণয় করাসহ বিভিন্ন স্টল প্রদর্শন করে। এছাড়া মেলার দ্বিতীয় ভাগে নৃত্য, গান ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। মেলা শেষে মৌসুমীর উপজেলা প্রোগ্রাম অফিসার নাইস পারভীনের সঞ্চালনায় বিজয়ী সদস্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) চাঁদ আক্তার বানু, আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, মৌসুমীর সদর উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল, অন্যান্য শিক্ষকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।