সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রাহিদের নির্বাচনী প্রচারণা

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রাহিদের নির্বাচনী প্রচারণা

রাণীনগর প্রতিনিধি:
আসন্ন তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. রাহিদ সরদার। বৃহস্পতিবার উপজেলার দামুয়া, আবাদপুুকুর ও পারইল এলাকায় তিনি তার লিফলেট বিতরণের মধ্যে দিয়ে প্রচার-প্রচারণা চালান।

রাহিদ সরদার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও একজন বিশিষ্ঠ ব্যবসায়ী। তিনি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের পুত্র।

প্রচারণার সময় রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রাহিদ সরদার ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপের ২৯ মে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।