সদ্য প্রকাশিত
ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের
নওগাঁ

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি বাচ্চু, সম্পাদক মুক্তাদী

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি বাচ্চু, সম্পাদক মুক্তাদী

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আবু বকর সিদ্দিক বাচ্চুকে সভাপতি ও মুক্তাদী খন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানূর আল মামুন। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।