সদ্য প্রকাশিত
ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের
নওগাঁ

রাণীনগরের একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক, সম্পাদক মজিদ

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরের একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক, সম্পাদক মজিদ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আবাদপুকুর কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শহিদুল ইসলাম ফটিককে সভাপতি ও আব্দুল মজিদ আকন্দকে সাধারণ সম্পাদক এবং হারুন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একডালা ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী। এছাড়া সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।