সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

রাজাকে ‘ভালোবেসে’ ১৬তম স্ত্রী হচ্ছেন জ্যাকব জুমার মেয়ে

Silk City৫ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
রাজাকে ‘ভালোবেসে’ ১৬তম স্ত্রী হচ্ছেন জ্যাকব জুমার মেয়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভালোবাসা অন্ধ। প্রেম কিছু দেখে না, বয়স গোনে না। দুজন মানুষের মধ্যে ভালোবাসা হয়। এই ভালোবাসা এমন দুজনের মধ্যে হতে পারে, যাদের একজনের বয়স ১০০ বছর, আরেকজনের বয়স দেশের সংবিধান অনুমোদিত গড়ের চেয়ে বেশি।

দক্ষিণ আফ্রিকার ইসোয়াতিনির মুখপাত্র বিবিসির নিউজডে অনুষ্ঠানে এ কথা বলেছেন। এমনই ঘটনা ঘটতে চলেছে রাজা তৃতীয় মাসওয়াতির সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মেয়ের।

৫৬ বছর বয়সি রাজার মোট আনুষ্ঠানিক বিয়ের সংখ্যা ১৫। বর্তমানে তার ১১ জন স্ত্রী আছেন। তবুও ‘ভালোবেসে’ ইসোয়াতিনির রাজাকে বিয়ে করছেন জ্যাকব জুমার ২১ বছর বয়সি মেয়ে। দেশটির এক মুখপাত্র বিবিসিকে এ খবর জানিয়েছেন।

রাজা তৃতীয় মাসওয়াতির সঙ্গে নোমসেবো জুমার বাগদান চলতি সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। আট দিনব্যাপী একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান শেষে এই ঘোষণা আসে।

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ ইসোয়াতিনি। মহাদেশের একমাত্র এই দেশটিতেই নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে। ৩৮ বছর ধরে সিংহাসনে রয়েছেন রাজা তৃতীয় মাসওয়াতি। তিনি ডিক্রি দিয়ে দেশ শাসন করে আসছেন।

এ বিয়ের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করেন ইসোয়াতিনির মুখপাত্র আলফিয়াস নক্সুমালো।

জ্যাকব জুমা ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি ও রাজা তৃতীয় মাসওয়াতি আগে থেকেই বৈবাহিক স‚ত্রে আত্মীয়।

রাজা তৃতীয় মাসওয়ার বহুবিবাহ, বহুস্ত্রী নিয়ে বিলাসী জীবনযাপন নিয়ে সমালোচনা রয়েছে। সমালোচকেরা বলেন, অথচ দেশটির বেশির ভাগ মানুষ দারিদ্র্যে নিমজ্জিত। এছাড়া দেশটিতে রাজার বিরোধীদের সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ নিয়েও সমালোচনা আছে।

দেশটির প‚র্ব নাম সোয়াজিল্যান্ড। জনসংখ্যা ১১ লাখ। এইচআইভি-এইডস সংক্রমণের হার সর্বোচ্চ—বিশ্বের এমন দেশগুলোর একটি ইসোয়াতিনি।

ইসোয়াতিনির প্রায় পুরোটাই ঘিরে আছে দক্ষিণ আফ্রিকা। ইসোয়াতিনি ও দক্ষিণ আফ্রিকার জুলু রাজতন্ত্রের মধ্যে শক্তিশালী ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। তৃতীয় মাসওয়ার ও বর্তমান জুলু রাজা পরস্পরের আত্মীয়।

 

সূত্র: যুগান্তর