সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ মুফতি আজিজুল ইসলাম

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ মুফতি আজিজুল ইসলাম

সাপাহার প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুফতি আজিজুল ইসলাম। তিনি নওগাঁ জেলার পোরশা উপজেলার অর্ধ শতাধিক বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পলাশ বাড়ী চাঁচাইবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।

 
শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালার শর্তাবলীর আলোকে রাজশাহী বিভাগীয় জাতীয় শিক্ষা সপ্তাহ নির্বাচন কমিটি তাঁকে বিভাগীয় ভাবে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেছেন। ইতিপূর্বে মাদ্রাসাটি সার্বিক দিক দিয়ে পোরশা উপজেলা ও নওগাঁ জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হন।
বিগত দিনে তিনি ২০০৮ সালে ধর্ম মন্ত্রাণালয়ের অধীনে  ইমামদের প্রতিযোগিতায় ইসলামী মূল্যবোধের প্রসার,আর্থ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ মূলক কাজে গৌরবময় অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন।
তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মরহুম দছির উদ্দিন ও মরহুমা কফিরন বেগমের কনিষ্ঠ সন্তান। তিনি সকলের দোয়া প্রার্থী।

স/অ