সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

যে কারণে যুদ্ধ বন্ধ করতে চান না নেতানিয়াহু

Silk City১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
যে কারণে যুদ্ধ বন্ধ করতে চান না নেতানিয়াহু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের শাসক গোষ্ঠীর সামরিক অভিযান শাখার সাবেক প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল রাজনৈতিক কারণেই গাজায় যুদ্ধ শেষ করতে চান না।

সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতা ও প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরাইলি বন্দিদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরাইলি শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহুর জেদ তাকে নেটজারিম এবং ফিলাডেলফিয়া করিডোরের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে।

তিনি বলেন, এ অতিরঞ্জনের মাধ্যমে নেতানিয়াহু বন্দিদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করছেন।

ইসরাইলের সাবেক এ সামরিক কর্মকর্তার দাবি, নেতানিয়াহু কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না। যেখানে নেটজারিম এবং ফিলাডেলফিয়া করিডোরে সেনাবাহিনী অবশিষ্ট থাকা সত্ত্বেও ইসরাইলের পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে।

 

সূত্র: যুগান্তর