সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে ১৬৪.৬ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরাইল

Silk City১৩ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্র থেকে ১৬৪.৬ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরাইল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজায় যুদ্ধবিরতির তীব্র দাবির মধ্যেই বৃহস্পতিবার ইসরাইলের কাছে ১৬৪.৬ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, এই সামরিক সরঞ্জাম বিক্রির চালান ২০২৭ সালে শুরু হবে বলে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শক্তশালী রাখা এবং আত্মরক্ষা সক্ষমতা বিকাশ ও বজায় রাখতে ইসরাইলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক। এই প্রস্তাবিত বিক্রয় সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’।

স্টেট ডিপার্টমেন্ট গত মাসে ইসরাইলের কাছে ২০ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার জন্য সমালোচনার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরও তা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বোমা হামলায় গাজায় ৪১ হাজার এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘নির্বিচার’ বলে বর্ণনা করেছেন

বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এবং সাবেক স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ করে ইসরাইলে অস্ত্র স্থানান্তর স্থগিত করার জন্য বাইডেন প্রশাসনকে অনুরোধ করে আসছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরাইলের অস্ত্রের সবচেয়ে বড় সরবরাহকারী। তেল আবিবের অস্ত্র আমদানির ৭০ ভাগের বেশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। মার্কিন তৈরি অস্ত্র দিয়ে গাজায় বেশ কয়েকটি হামলায় প্রমাণ রয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। যদিও মার্কিন কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।