আন্তর্জাতিক

মোটা অংকের জরিমানা দিতে হচ্ছে প্রিন্স হ্যারিসহ ৬ বিশিষ্ট ব্যক্তিকে

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মোটা অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ব্রিটিশ রাজপরিবারের অন্যতম পরিচিত মুখ প্রিন্স হ্যারি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপারস লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘন মামলা হেরে এই ক্ষতির মুখোমুখি হয়েছে।

এতে প্রিন্স হ্যারিসসহ সাত বিশিষ্ট ব্যক্তি এএনএলকে ৫৭৫ কোটি ৫৩ লাখ টাকা আইনি খরচ পরিশোধ করতে হতে পারে।
মামলার পরিচালনাকে ‘অত্যন্ত অযৌক্তিক’ আখ্যা দিয়ে আইনি খরচ আদায়ের জন্য এই বিশেষ আদেশ দেন যুক্তরাজ্যের হাইকোর্টের বিচারপতি ম্যাথিউ নিকলিন।

এছাড়া আগামী ২৮ আগস্টের মধ্যে সাতজনকে প্রাথমিকভাবে ১৫৯ কোটি ১৫ লক্ষ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। মামলায় প্রিন্স হ্যারির সঙ্গে ছিলেন সংগীতশিল্পী স্যার এলটন জন ও তার স্বামী ডেভিড ফার্নিশ, স্যার সাইমন হিউজ, স্যাডি ফ্রস্ট, অভিনেত্রী লিজ হার্লি এবং ব্যারোনেস ডোরিন লরেন্স।

খবর বিবিসি