সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

মেট্রোতে দুইজনের মারামারি থামাতে গিয়ে চড় খেলেন আরেকজন (ভিডিও)

Silk City১৩ জুলাই ২০২৪১ মিনিট পড়া
মেট্রোতে দুইজনের মারামারি থামাতে গিয়ে চড় খেলেন আরেকজন (ভিডিও)

সিল্কসিটি নিউজ ডেস্ক :

দিল্লি মেট্রো— ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণ। এই মেট্রোতে করে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বিভিন্ন কারণে বার বার আলোচনায় আসে মেট্রোটি।

এবার দিল্লি মেট্রো আলোচনায় এসেছে দুই ব্যক্তির মারামারি নিয়ে। যেখানে মারামারি থামাতে গিয়ে চড় খেয়েছেন আরেকজন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে একেঅপরকে কিল ঘুষি ও থাক্কা মারছেন। এক পর্যায়ে নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি তাদের থামাতে এগিয়ে আসেন। তবে যে দুজন মারামারি করছিলেন তাদের মধ্যে একজন তাকেই চড় মেরে বসেন। চড় খেয়ে যেন নীল শার্ট পরা ব্যক্তি হতভম্ব হয়ে যান।

এ নিয়ে নেটিজেনরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক্সে একজন লিখেছেন, “কেন মানুষ মারামারি থামাতে যায় না এটির কারণ হলো নীল রঙের শার্ট পরা ব্যক্তি। এই আংকেল প্রমাণ করেছেন কেন কারও এগিয়ে যাওয়া উচিত নয়। কেন তৃতীয় আংকেলকে পেটানো হলো?।”

হোটেলে নারী পুলিশের সঙ্গে ধরা, ডেপুটি সুপার হয়ে গেলেন কনস্টেবল
ডুবে গেল ইরানের যুদ্ধজাহাজ
আরেকজন লিখেছেন, “নীল শার্ট পরা ব্যক্তি আসলে তাকে বাঁচাচ্ছিল এবং তিনি চড় খেয়েছেন।” অপর একজন লিখেছেন, “পরিস্থিতি ঠান্ডা করার বদলে নিরাপত্তা বাহিনী শুধুমাত্র চেয়ে দেখছিল।”

সূত্র: এনডিটিভি