নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দার উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুজ্জামানের অপসারণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মান্দা উপজেলা কমিটি। হাটবাজারের অবৈধ্য টোল আদায় ও বালু উত্তলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন না করা, সরকারী বাসভবনে গ্যারেজ, গরুর ও মুরগীর সেড নির্মাণ সহ বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে তার অপসারণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
সোমবার বিকেলে নওগাঁ জেলা প্রসাশক বরাবর প্রদানকৃত স্মারকলিপিতে মান্দা উপজেলা কমিটির পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক আব্দুস সোবহান। মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু সহ মান্দার প্রায় ১হাজার মানুষ এতে গনস্বাক্ষর করেন।
স্মারক লিপি প্রদানের সময় সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি এ্যাড. এহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান বলেন, উপজেলার সতীহাট, চৌবাড়িয়া সহ বিভিন্ন হাটে পণ্যের ইজারা মূল্য টাঙ্গানোর ব্যপারে তার কোন উদ্যোগ নেই। ইজারা দারেরা সাধারণ মানুষের কাছ থেকে ইজারা মূল্যের চেয়ে অনেক বেশী অর্থ নিয়ে থাকে। আগের ইএনও এর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বর্তমানের ইএনও ইজারাদারদের রক্ষার জন্য গন বিরোধী পদক্ষেপ গ্রহন করে চলছেন।
তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রী, প্রধান মন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, বিভাগীয় কমিশনার, দুদক চেয়ারম্যান ও এনএসআই এর মহাপরিচালক বরাবর আজ(গতকাল সোমবার) সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানকে মুঠোফোনে বারবার চেষ্টা করেও তিনি ফোন ধরেননি।
স/অ










