নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার দক্ষিন নুরুল্যাবাদ গ্রামের আমতলি নামক স্থানে ৪টি কাচা ঘর পুরে ছাই হয়ে গেছে। খবর পেয়ে নিয়ামতপুর থেকে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানান।
জানা গেছে, নুরুল্যাবাদ গ্রামের কছির উদ্দিন মন্ডলের ছেলে কোবাদ আলী মন্ডলের বাড়িতে সোমবার দুপুরে রান্না করার সময় আগুন লেগে কোবাদ আলী সহ তার ভাই আকবর আলী মন্ডল, কায়েম উদ্দিন মন্ডল এবং ছেলে মিজানুর রহমান মন্ডলের বাড়িতে আগুন লেগে সম্পূর্ন পুরে ছাই হয়েছে।
কোবাদ আলী বলেন, আগুন লেগে আমার এবং আমার ছেলে ও ভাইয়ের বাড়ির সম্পূর্ন মালামাল পুরে ছাই হয়েছে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
স/অ










