নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দায় গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের মৃত হশরতুল্যা মোল্যার পুত্র বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৬৫) শনিবার দিবাগত রাত ৩ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেi আই,সি,ইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন ষ্ট্রোক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শাহানাজ পারভীন রেবা, পুত্র-আবুল বাসার শফিউল আজম রানা, আল রাহী মোঃ মেহেদী হাসান রিকসন এবং সামসুল আলম রকি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকাল ৪ টায় মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার নুরুজ্জামান, মান্দা উপজেলা আ’লীগ সহ সভাপতি এস,এম ব্রহানী সুলতান মাহমুদ গামা, যুবলীগ সভাপতি এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবু, মুক্তিযোদ্ধা কমন্ডার আফসার আলী, ডিপুটি কমান্ডার মনসুর আলী, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মান্নান, গণেশপুর ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দীন মন্ডল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ সাত্তার ও শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু সহ নিকটতম আত্মীয় স্বজন এবং অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ। পরে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে মরহুমে আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

স/শ










