নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় উপজেলা কৃষকলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় সতীহাট কে.টি হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁর প্রয়াত জননেতা মরহুম আব্দুল জলিল এর স্মরন সভা ২০১৭ উপলক্ষে মান্দা উপজেলা কৃষকলীগের সভাপতি শ্রী রাম চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রাং, জিল্লুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, আনন্দ কুমার, প্রচার সম্পাদক আব্দুস সালাম, মান্দা ইউনিয়ন সভাপতি ডা. নিমাই চন্দ্র, সাধারন সম্পাদক মুনি সরকার, তেঁতুলিয়া ইউ’পি সভাপতি কাজেম উদ্দিন, সাধারন সম্পাদক আইয়ুব আলী, কাঁশোপাড়া ইউ’পি সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মান্নান সহ অন্যতম সদস্য আবুল কাশেম, মোজাম্মেল হোসেন, নিজাম উদ্দিন প্রামানিক প্রমুখ নেতৃবৃন্দ।
আসন্ন স্মরন সভাকে সাফল্যমন্ডিত করার জন্য মান্দা উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার কথা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মান্দা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক মিঠন ।
স/শ










