সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

মানব মস্তিষ্কে বাড়ছে প্লাস্টিক কণার উপস্থিতি : গবেষণা

Silk City৩ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
মানব মস্তিষ্কে বাড়ছে প্লাস্টিক কণার উপস্থিতি : গবেষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পানির বোতল থেকে শুরু করে বাজারের ব্যাগ, মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ-সবকিছুতেই প্লাস্টিকের ছোঁয়া। এক কথায় বলা যায় প্লাস্টিকের জগতে আমাদের বাস। বিভিন্ন খাবারেও মিলছে প্লাস্টিকের অস্তিত্ব।

ফলে খুব সহজেই শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা। এমনকি মস্তিষ্কেও তা পৌঁছে গেছে। শুধু তাই নয়, মানুষের মস্তিষ্কে প্লাস্টিক কণার উপস্থিতি বাড়তে শুরু করেছে।

চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকজন মানুষের শরীর ময়নাতদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা-নিরীক্ষা করে এ চিত্র পাওয়া গেছে। দেখা গেছে, আট বছর আগে মস্তিষ্কে যে পরিমাণ অতিক্ষুদ্র প্লাস্টিক কণা ছিল, বর্তমানে তা অনেকটা বেশি।
গত মে মাসে অনলাইনে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ওই গবেষণা প্রতিবেদনটি এখনো পিআর-রিভিউ এবং তা কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি। গবেষণা প্রতিবেদনটির ম‚ল লেখক ম্যাথিউ ক্যাম্পেন। তিনি যুক্তরাস্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের অধ্যাপক।

ম্যাথিউ ক্যাম্পেন বলেন, ৪৫ থেকে ৫০ বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কের প্রতি গ্রাম টিস্যুতে আমরা ৪ হাজার ৮০০ মাইক্রোগ্রাম (১ গ্রাম সমান ১০ লাখ মাইক্রোগ্রাম) প্লাস্টিক কণা পেয়েছি। এটি মস্তিষ্কের মোট ওজনের শ‚ন্য দশমিক ৫ শতাংশ। ২০১৬ সালে মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছিল, ২০২৪ সালে তা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এর অর্থ আজকের দিনে আমাদের মস্তিষ্ক ৯৯ দশমিক ৫ শতাংশ, বাকিটা প্লাস্টিক।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন