সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

মাঝ আকাশে বোমাতঙ্ক, হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ

Silk City১ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
মাঝ আকাশে বোমাতঙ্ক, হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের মধ্য প্রদেশের জবলপুর থেকে তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদগামী বিমানে রবিবার বোমাতঙ্ক ছড়ায়। পরে মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। তার পরই সেই বিমানে তল্লাশি অভিযান চালান নিরাপত্তাকর্মীরা। যদিও সন্দেহজনক কোনো বস্তু মেলেনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন জবলপুর থেকে ইন্ডিগোর ৬ই ৭৩০৮ বিমানটি হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝ আকাশেই ওই বিমানে বোমাতঙ্ক ছড়ায়। তাড়াহুড়া করে পাইলট নাগপুর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিএস) সঙ্গে যোগাযোগ করেন।

পুরো বিষয়টি জানানো হয়। এটিএসের কাছ থেকে সবুজ সংকেত মিলতেই নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। 

এরপর বিমানবন্দরে অবতরণের পরই বিমানটি খালি করে দেওয়া হয়। যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।

ঘটনাস্থলে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা পৌঁছে বিমানে তল্লাশি চালান।বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বিমানের মধ্যে কোনো সন্দেহজনক বস্তু খুঁজে পাওয়া যায়নি। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। ইন্ডিগো কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তারা যাত্রীদের সব রকম সহায়তা করা হয়েছে বলে জানিয়েছে।

আনন্দবাজার বলছে, কয়েক মাস ধরে দেশজুড়ে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় এমন বোমা মেরে উড়িয়ে দেওয়ার ই-মেইল পাঠানো হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই প্রেরকদের নিশানায় থাকছে বিমানবন্দর, হাসপাতাল ও স্কুল। তবে প্রায় সব ক্ষেত্রেই শেষ পর্যন্ত কিছুই মেলেনি।

 

সূত্র: কালের কণ্ঠ