সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

মাঝ আকাশে বোমাতঙ্কে ভারতীয় বিমান, তুরস্কে জরুরি অবতরণ

Silk City৭ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
মাঝ আকাশে বোমাতঙ্কে ভারতীয় বিমান, তুরস্কে জরুরি অবতরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বোমাতঙ্কে ভারতের একটি বিমান তুরস্কের ভিস্তারা এয়ারলাইন্সে জরুরি অবতরণ করেছে। ওই সময় বিমানটিতে ২৪৭ জন যাত্রী ছিলেন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা টিআরটি জানিয়েছে, ভিস্তারার বিমানটি এরজুরুমের বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝ আকাশে থাকার সময় অজ্ঞাত একজন ফোন করে জানান এতে বোমা আছে।

জরুরি অবতরণের পর উড়োজাহাজটি পুরোপুরি খালি করে ফেলে বোমার খোঁজ করা হয়। এটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফ্রুটে যাচ্ছিল।

ভিস্তারা এয়ারলাইন্স মাইক্রো ব্লগিং সাইট এক্সের এক পোস্টে ঘটনা সম্পর্কে বলেছে, শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফ্রুটগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে নিরাপদভাবে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে।

এরজুরুমের গভর্নর মুস্তাফা সিফতসি তার্কিস বার্তাসংস্থা আনাদোলু নিউজকে বলেছেন, এরুজুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বোমা নিস্ক্রিয় ইউনিট।

 

সূত্র: যুগান্তর