সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

মাঙ্কিপক্সের টিকা উৎপাদন করবে চীন

Silk City১০ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
মাঙ্কিপক্সের টিকা উৎপাদন করবে চীন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাঙ্কিপক্সের (এমপক্স) টিকা উৎপাদন করবে চীন। এজন্য দেশের একটি প্রতিষ্ঠানকে টিকার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিয়েছে চীনের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। মাঙ্কিপক্স প্রতিরোধে চীনের প্রথম এই টিকা উৎপাদন করে সিনোফার্ম।

টিকা সাধারণত বাজারে আসার অনুমোদন পাওয়ার আগে ক্লিনিকাল ট্রায়ালের তিনটি ধাপের মধ্য দিয়ে যায়। প্রক্রিয়াটি কয়েক বছর, এমনকি কয়েক দশকও সময় নিতে পারে। তবে চীনের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন জরুরি প্রয়োজনে কিছু টিকার পরীক্ষার গতি বাড়ানোর ব্যবস্থাও রেখেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন টিকাটি মডিফায়েড ভ্যাকসিনিয়া আঙ্কার (এমভিএ) নামের একটি স্ট্রেইনের ওপর ভিত্তি করে নির্মিত। এটি ২০১৯ সালে তৈরি করা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসনের অনুমোদিত বিশ্বের প্রথম এমপক্স ভ্যাকসিন জাইনিয়সের মতোই কাজ করবে।

করোনা মহামারীর সময় সিনোফার্ম চীনে প্রথম কোভিড-১৯ টিকার উৎপাদন করেছিল। সেই সংস্থাটিই এখন মাঙ্কিপক্সের টিকা তৈরি করতে যাচ্ছে।

মাঙ্কিপক্সের টিকার ব্যাপারে সংস্থাটি জানিয়েছে, প্রাক-ক্লিনিকাল গবেষণায় টিকাটি নির্ভরযোগ্য ও স্থিতিশীল বলেই মনে করা হচ্ছে। ইতোমধ্যে মানুষ ছাড়া কিছু প্রাইমেটের মধ্যে টিকার কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

সোমবার চীনা যোগাযোগমাধ্যম উইচ্যাটে সিনোফার্ম বলেছে, চীনে বর্তমানে কোনও অনুমোদিত মাঙ্কিপক্স টিকা নেই। সিনোফার্মের নতুন টিকা দেশে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন