লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গভর্নিং বডির সভাপতি আরজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার ব্যবস্থাপানা সম্পাদক আলাউদ্দিন জালাল।
আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, সঠিক সময় অনুযায়ী যদি আমরা কোন কাজ করি তাহলে সেই কাজের সুফল পায় নিশ্চিত। ছাত্র-ছাত্রীরা যদি সময়ের কাজ সময়ানুযায়ী করে তাহলে তারা ভালো ফলাফল অবশ্যই করবে। আর ভালো ফলাফলের জন্য অধ্যাবসায়ী হওয়া প্রয়োজন, সেটা ছাত্র-ছাত্রীরা আগে থেকেই জানে বলে আমার বিশ্বাস। বিগত বছরের চেয়ে এ বছর জে.এস.সি পরীক্ষায় ৯জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ শত ভাগ পাশ করেছে আমাদের এই বিদ্যালয় হতে। তোমরাও তাদের মতই সুন্দর ফলাফল উপহার দিবে বলে আশাকরি।

উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, চলতি বছর থেকে জে.এস.সি ও এস.এস.সি’তে জিপিএ-৫প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হবে।
এ সময় ম্যানেজিং কমিটির সদস্য আলহ্বাজ সায়েন উদ্দিন মন্ডল, গোলাম রফিকসহ বিদ্যালয়ের শিক্ষিক শিক্ষকা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ইউসুফ আলী।
স/শ










