সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ভারী বৃষ্টিপাতে রাজস্থান অন্তত ২০ জন নিহত

Silk City১২ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
ভারী বৃষ্টিপাতে রাজস্থান অন্তত ২০ জন নিহত

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতের রাজস্থান রাজ্যে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। গত শনিবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে এরইমধ্যে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার পরিস্থিতি বিবেচনায় অধিকাংশ এলাকার স্কুল বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রবল বৃষ্টিতে রাজ্যের জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার রাস্তা প্লাবিত হয়েছে। এর জেরে সোমবার জয়পুর, জয়পুর রুরাল, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুরে স্কুল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গতকাল রবিবার এই সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর।

জানা যায়, জয়পুরে কানোটা বাঁধে ডুবে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে। জয়পুর রুরালের মাশি নদীর বাঁধে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া মধুরাজপুরায় ড্রেনে পড়ে একজন এবং দুডুতে একজনের মৃত্যু হয়েছে।

বেওয়ারে পুকুরে ডুবে একজন এবং পাখরিয়াবাসের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যান অপর একজন। কেকরিতে গুলগাঁওয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে পানিতে ভেসে গিয়ে। করৌলিতে বাড়ির বিম ভেঙ্গে এক ব্যক্তি এবং তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া বড়পুরা গ্রামে ১২ বছরের একটি মেয়ে পানিতে ভেসে গেছে। বাঁশওয়াড়ায় দৌসার একজন নার্সিং শিক্ষার্থী কাদেলিয়া জলপ্রপাতে ডুবে মারা গেছে।

এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক ডাকেন। সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রাজ্যে ভারী বৃষ্টিপাতের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠক করেছি। অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সকল ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি বৈঠকে।’