সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

বিহারে শিবমন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জন নিহত

Silk City১২ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
বিহারে শিবমন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জন নিহত

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতের বিহারে মন্দিরে হুড়াহুড়িতে পদপিষ্ট হয়ে তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন। রবিবার রাতে জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দিরে এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই ও আনন্দবাজার অনলাইন এ খবর দিয়েছে।

বিহার রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির সিদ্ধনাথ মন্দির। বছরের অন্যান্য সময়ের চেয়ে শ্রাবণ মাসে সেখানে বেশি ভিড় থাকে। শিবপূজা উপলক্ষে রবিবার রাতে অনেক ভক্তের সমাগম হয়েছিল ওই মন্দিরে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্দিরে নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো না থাকায় অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একপর্যায়ে ভিড় বেড়ে গেলে পুণ্যার্থীদের তাড়া করা হয়। এসময় লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ উঠেছে। আর এই লাঠিচার্জের কারণেই পুণ্যার্থীরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদপিষ্ট হয়ে সাতজন মারা যান। আহতের সংখ্যা ৩০-এর বেশি বলে মনে করা হচ্ছে।

মর্মান্তিক এ ঘটনার পর সোমবার সকালে হতাহতদের স্বজনরা মন্দির চত্বরে জড়ো হন। তবে দেহগুলো এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহতদের জেহনাবাদ এবং মাখদুমপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে জেলা প্রশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক।