সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চান মিরাজ

Silk City৪ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চান মিরাজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে নান্দনিক পারফরম্যান্স করেছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে ১০ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১৫৫ রান করে ঐতিহাতিস সিরিজ জয়ে হয়েছেন সিরিজ সেরা।

বাংলাদেশ দলের এই অলরাউন্ডার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘আমি ব্যাটিং পজিশনের ওপরের দিকে বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই।’

অনেকেই বলছেন মিরাজ ৮ নম্বর পজিশনে বিশ্বসেরা ব্যাটসম্যান। এ ব্যাপারে এই অলরাউন্ডার বলেন, ‘আমি তো আরও ওপরে খেলতে চাই। আরও দায়িত্ব নিতে পারলে, আরও ওপরের দিকে খেলতে পারলে ভালো লাগবে। তবে দলের কম্বিনেশন আগে। আমাকেও নিজের উন্নতির জন্যও বড় আকারে ভাবতে হবে, নিজেকে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে হবে। আমি বিশ্বের সেরা ৮ নম্বর ব্যাটসম্যান হতে চাই না। আমি ব্যাটিং পজিশনের ওপরের দিকের বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই।’

জাতীয় দলের এই তারকা ক্রিকেটার আরও বলেছেন, ‘আমার ব্যাটিং গড় বাড়াতে হবে। প্রতিদিনই ভালো করার চেষ্টা করতে হবে। মানুষ পারে না, এমন কিছু নেই। তবে এটা লম্বা প্রক্রিয়া। যদি বলি আগামী এক বছরের মধ্যেই পারব, বিষয়টা এমন নয়। কেউ তো একবারেই শীর্ষে উঠতে পারে না। চেষ্টা করে যেতে হবে, দেশকে জিতিয়ে যেতে হবে। ভাগ্য যদি থাকে, একটা সময় হয়ে যাবে আশা করি।’

 

সূত্র: যুগান্তর