সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

বিমানবন্দরে বৃদ্ধের হার্ট অ্যাটাক, যেভাবে প্রাণ বাঁচালেন তরুণী

Silk City১৮ জুলাই ২০২৪২ মিনিট পড়া
বিমানবন্দরে বৃদ্ধের হার্ট অ্যাটাক, যেভাবে প্রাণ বাঁচালেন তরুণী

সিল্কসিটি নিউজ ডেস্ক :

দ্রুত ও সঠিক চিকিৎসায় হৃদরোগে আক্রান্ত রোগীর প্রাণ বাঁচানো সম্ভব, তা ফের প্রমাণ করলেন এক চিকিৎসক তরুণী। তাও আবার হাসপাতালে নয়, বিমানবন্দরে! ভারতের দিল্লি বিমানবন্দরে ঘটেছে এমন ঘটনা। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

টার্মিনাল টু-তে বিমানবন্দরের ফুড কোর্টে হৃদরোগে আক্রান্ত হন এক বৃদ্ধ। ঘটনাচক্রে সেখানেই উপস্থিত ছিলেন ওই নারী চিকিৎসক। বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন তিনি। বুকের উপরে পাম্প করে ফের বৃদ্ধের হৃদযন্ত্র সচল করার চেষ্টা করেন ওই চিকিৎসক। তার ক্রমাগত চেষ্টাতেই পাঁচ মিনিটের মধ্যেই প্রাথমিক ধাক্কা সামলে চোখ মেলে তাকান ওই বৃদ্ধ।

শুধু পাম্প করে হৃদযন্ত্র সচল করার চেষ্টা নয়, ক্রমাগত ওই বৃদ্ধকে সাহস জোগাতে থাকেন ওই চিকিৎসক। পাশাপাশি, বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর জন্যও উপস্থিত অন্যান্যদের অনুরোধ করতে থাকেন ওই চিকিৎসক। এছাড়া ওই বৃদ্ধকে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার পরামর্শ দিতে থাকেন ওই চিকিৎসক। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ ওই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করে। তাকে ওষুধও খাইয়ে দিতে দেখা যায় ওই তরুণী চিকিৎসককে।

তবে ওই চিকিৎসকের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। যদিও ভাইরাল ভিডিওর সৌজন্যে তিনি এখন সমাজমাধ্যমে প্রশংসা কুড়োচ্ছেন। যেভাবে নিজে থেকে এগিয়ে এসে ওই চিকিৎসক বৃদ্ধের প্রাণ বাঁচিয়েছেন, তা অন্য সবার কাছে অনুকরণীয়।