সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন মমতা

Silk City১৩ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন মমতা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য দুঘণ্টার বেশি সময় বসে থেকেও তাদের দেখা পাননি। পরে সাংবাদিক সম্মেলন করে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মমতা।

মূলত মঙ্গলবার থেকে কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা। পরে তাদের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী। তবে প্রথম থেকেই বৈঠকে বাসার জন্য দুটি শর্ত জুড়ে দেন চিকিৎসকরা। এই বৈঠকের সরাসরি সম্প্রচার এবং ৩০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। তবে এই দুই শর্তেই আপত্তি জানায় রাজ্য সরকার।

বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার মমতা বলেন, তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম।  আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।

এদিন মমতা বলেন অনেকে (আন্দোলনকারী) বৈঠক করতে আগ্রহী ছিলেন। কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল। দুতিন জন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি। ডাক্তারদের অনুরোধ করছি, কাজে ফিরুন।

পদত্যাগ করতে রাজি আছেন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বিচার চান না। চান ক্ষমতার চেয়ার।

 

সূত্র: যুগান্তর