সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
শিল্প ও সাহিত্য

বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরির জন্মবার্ষিকী আজ

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরির জন্মবার্ষিকী আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মিশনারি ও বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরির জন্মদিবস আজ। তিনি ছিলেন ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, যাজক, বিশেষ ব্যাপটিস্ট মন্ত্রী, অনুবাদক, সামাজিক সংস্কারক এবং সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ।

উইলিয়াম কেরি ১৭৬১ সালের ১৭ আগস্ট ইংল্যান্ডের নর্দানটন শায়ারের পলাইপুরী গ্রামে জন্মগ্রহণ করেন। ছয় বছর বয়সে তার পিতা তাঁর জন্য স্থানীয় চার্চ সম্প্রদায়ের করণিক ও গ্রাম্য স্কুলশিক্ষককে নিযুক্ত করেন।

বাল্যকাল থেকেই কেরি ছিলেন জ্ঞানপিপাসু। তখন থেকেই প্রাকৃতিক বিজ্ঞান, বিশেষত উদ্ভিদবিদ্যায় কেরির গভীর আগ্রহ পরিলক্ষিত হয়। এ ছাড়া ভাষাশিক্ষার ব্যাপারেও তিনি ছিলেন বিশেষ মেধাসম্পন্ন। স্বচেষ্টায় তিনি লাতিন ভাষা শিখতে সমর্থ হয়েছিলেন।

১৮১৪ সালে ভারতবর্ষের জনসাধারণের জন্য তিনি সরকারের কাছে বিজ্ঞান শিক্ষাবিষয়ক প্রস্তাব পেশ করেন। ভারতে স্ত্রীশিক্ষা প্রবর্তনের পক্ষে এবং সতীদাহ প্রথার বিরুদ্ধে ইংল্যান্ডের জনসাধারণের মনোযোগ আকর্ষণের জন্য তিনি বিশেষভাবে তৎপর ছিলেন।

তিনি ছিলেন প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় ও শ্রীরামপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা।

১৮৩৪ সালের ৯ জুন ৭৩ বছর বয়সে উইলিয়াম কেরি নামক এই ভদ্রলোকের মহান কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে।

শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশনারিদের সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়।