সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

বাংলাদেশ ও ভারত সফরে আসছেন ডোনাল্ড লু

Silk City১০ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
বাংলাদেশ ও ভারত সফরে আসছেন ডোনাল্ড লু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর কর‌বেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকা সফরে লুসহ মা‌র্কিন উচ্চ পর্যা‌য়ের প্রতি‌নি‌ধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কীভা‌বে বাংলাদেশ‌কে সহায়তা করা যায়, সে‌টি নি‌য়ে আলোচনা কর‌বেন।

মঙ্গলবার মা‌র্কিন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপা‌ত্রের কার্যালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। লু তার সফ‌রে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রচারে সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত কর‌বেন।

আরও জানা‌নো হয়, লু ভার‌তের দি‌ল্লি‌তে যা‌বেন। যেখানে তিনি যুক্তরাষ্ট্র-ভার‌তের ম‌ধ্যে উন্নয়ন প্রচার সংক্রান্ত সহযো‌গিতার প্রচার, নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভার‌তের বিজ‌নেস কাউ‌ন্সি‌লের আয়ো‌জিত নারী‌দের অর্থ‌নৈ‌তিক নিরাপত্তা সংক্রান্ত সা‌মি‌টে ওয়া‌শিংট‌নের সহযোগিতার কথা তুলে ধরবেন।

এছাড়া লু ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা অ্যাফেয়ার্সের মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স জেডিদিয়া পি. রয়াল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণাল‌য়ের সমকক্ষদের পাশাপাশি অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন।

সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতাসহ মার্কিন-ভারত দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ চিহ্নিত করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এবং তার বাইরেও মার্কিন-ভারত সহযোগিতা প্রসারিত করবে।

লুর ঢাকা সফর নি‌য়ে বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ঢাকায় লু মা‌র্কিন উচ্চ পর্যা‌য়ের এক‌টি প্রতি‌নি‌ধিদ‌লের স‌ঙ্গে অন্তর্বর্তী সরকা‌রের সং‌শ্লিষ্ট‌দের স‌ঙ্গে বৈঠ‌কে যোগ দে‌বেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।

 

সূত্র: যুগান্তর