সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

বদলগাছীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে স্কুল ছাত্র নিহত

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
বদলগাছীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ
নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দূর্ঘটনায় ফেরদৌস হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে । মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার পারসোমবাড়ি বাজার হতে কাশিমালা রাস্তার ভগবানপুর বটতলী মোড়ে সুকুন মেম্বার এর বাড়ির নিকট এ দুর্ঘটনাটি ঘটে ।

 
নিহত ফেরদৌস হোসেন ভগবানপুর গ্রামের আসকর আলীর ছেলে । সে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস তার একই গ্রামের বন্ধু আকাশের বাবা আকরাম মুহরির মোটরসাইকেল নিয়ে চালানো শিখছিল । এ সময় সে মোটরসাইকেলটি নিয়ে তার বাড়ি যায় । বাড়ি হতে পাড়সোমবাড়ি বাজারে ফেরার পথে সুকুন মেম্বার এর বাড়ির নিকট নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাস্তার পাশে আম গাছের সাথে ধাক্কা লাগে । ধাক্কায় তার মাথা ও বুকে মারাত্বক আঘাত লাগে । পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ নেওয়ার পথে  মারা যায় ।

 
এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনর্চাজ (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সড়ক দূর্ঘটনাটি কোন গাড়ির সঙ্গে লেগে হয়নি,একা একা চলতে গাছের সঙ্গে ধাক্কা লেগে হয়েছে। এ কারনে কোন মামলা দায়ের করা হয়নি ।

স/শ