সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে দলিত জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভূক্ত করতে আলোচনা সভা

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৪২ মিনিট পড়া
প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে দলিত জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভূক্ত করতে আলোচনা সভা


সাপাহার প্রতিনিধি:
‘‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে দলিত, ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভূক্ত করতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুিষ্ঠত হয়েছে।

রোববার বেলা ১১ টায় সাপাহার উপজেলার ০২ নং গোয়ালা ইউনয়িন পরিষদ প্রাঙ্গণে ডাসকো ফাউন্ডেশনের ড্রিম প্রকল্পটির সহযোগিতায় মোসাঃ হাসিনা বেগম এর সভাপতিত্বে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাসকারী দলিত সম্প্রদায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) এবং অন্যান্য প্রান্তিক মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ড্রিম প্রকল্পটি হেক্স ইপার এর আর্থিক সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার এবং পোরশা উপজেলার ৩টি করে মোট ১২ টি ইউনিয়নে ৩৫০০ আদিবাসী, দলিত ও প্রান্তিক পরিবার নিয়ে প্রকল্পটি কাজ করছে।

প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক সেবায় অধিকার ভিত্তিক প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে দলিত, ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠী এবং অপরাপর প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের দ্বারা তাদেরকে সমাজের মূলধারায় অন্তর্ভূক্ত করা।

মূলধারার বাইরের এই জনগোষ্ঠীর জন্য সরকারী, বে-সরকারী সেবায় প্রবেশগম্যতা নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং মূলধারার মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এই উন্নয়ন উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান। সিডিও নাসরিন আক্তারের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আনোয়ার হোসেন উপজেলা অফিসার ড্রিম প্রকল্প ডাসকো ফাউন্ডেশন। এসময় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, এনজিও কর্মকর্তা, প্রকল্পের অংশগ্রহণকারী এবং প্রকল্প কর্মীবৃন্দ উপস্থতি ছিলেন ।