ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী বলেছেন- দেশের প্রতিটি বিদ্যালয়কে আধুনিক করে গড়ে ডিজিটাল রুপে রুপান্তরিত করা হবে। সেই লক্ষে বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শ্রেণির শিক্ষা উপকরণ, শতভাগ উপবৃত্তি নিশ্চিত করেছেন। দেশে যেনো কোন নিরাক্ষর না থাকে সেজন্য প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে-মিলের ব্যবস্থাও হাতে নিচ্ছেন।
রোববার বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী পরবর্তী কলমদর আলিম মাদ্রাসা মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রিয়াজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু বক্কর, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, মোবারকপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, চককীর্ত্তি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল মিঞা, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিকলীগ সমন্বয় সভাপতি সাদেকুর রহমান মাস্টার, কানসাট ইউনিয়ন শাখা যুব লীগের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক রমজান আলী প্রমূখ।
স/শ









