সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

Silk City২৫ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদ পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আজ রবিবার দেশটির পাঞ্জাব প্রদেশের আজাদ পাত্তান শহরে এই দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানায়, নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ছয়জন নারী ও একজন শিশুও আছে। দেশটির উদ্ধারকারী বাহিনীর মুখপাত্র ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ৩০ জন যাত্রী নিয়ে বাসটি হ্যাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে পানা ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারাদারি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।এ ছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও শোক প্রকাশ করেছেন।