সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

পাকিস্তানে ঘূর্ণিঝড় আসনায় মৃত্যু ২৬

Silk City২ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
পাকিস্তানে ঘূর্ণিঝড় আসনায় মৃত্যু ২৬

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের উপকূল থেকেও দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় আসনা। শনিবার ঝড়টি করাচি থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে সরে গেছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি)। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে উপকূলীয় অঞ্চলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

ডনের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আসনা উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনো হুমকি তৈরি করেনি। তবে এর প্রভাবে শুক্র ও শনিবার সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে।

অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে উত্তরাঞ্চলীয় আপার দিরে বাড়ির ছাদ ধসে একই পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ বন্যায় ভেসে গেছে আরও ১৩ জন।

 

সূত্র: যুগান্তর