সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে জেগেছে আত্রাই

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে জেগেছে আত্রাই


আত্রাই প্রতিনিধি:
চির নতুনের ডাক দিয়ে বাঙালির জীবনে আবার এসেছে পহেলা বৈশাখ। প্রাণের এ উৎসবকে ঘিরে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে বাংলা নতুন বর্ষ ১৪৩১ কে বরণ করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে দেশ ও জাতির মঙ্গল কামনা করে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে নেতৃত্বদেন সাংসদ অ্যাড. ওমর ফারুক সুমন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও সঞ্চিতা বিশ্বাস,সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও শেখ হাফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আ’লীগ সহসভাপতি আজিজুর রহমান পলাশ, পল্লী বিদ্যুৎ আত্রাই এর ডিজিএম আব্দুল আলীম লিটন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।