নওগাঁর পত্নীতলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ (৪৩) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খড়াইল গ্রামের হাটদিঘীতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইউনুছ ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনুছ তিন বছর ধরে একটি দিঘি দেখাশোনার দায়িত্বে ছিলেন। শুক্রবার দুপুরে দিঘীর পাড়ের বিদ্যুতের তার উঁচু করে দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










