সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে ২১৮ টি ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক৭ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে ২১৮ টি ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নিয়ামতপুর প্রতিনিধি: 
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ২১৮ টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(৬ মার্চ) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চকমনসুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর শ্যামপুর গ্রামের আইদুল সরদারের ছেলে নাইম ইসলাম ওরফে সুপার (২৫) ও একই গ্রামের শরিফুল শেখের ছেলে রিমন শেখ (২১)।
থানা-পুলিশ  সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাহাদুরপুর ইউনিয়নের চকমনসুর এলাকায় দু’জন ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিল। পরে সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্হিতি টের পেয়ে দু’জন পালানোর চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে নাইম ইসলাম ওরফে সুপার তার পরিহিত জামার পকেট থেকে পলিথিন ব্যাগ বের করে দিলে ২১৮ টি ইয়াবা বড়ি জব্দ করে পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মাইদুল ইসলাম বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।