সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা 

নিউজ ডেস্ক১২ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা 
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ব্যক্তি মালিকানাধীন ৩  হাসপাতাল ও ক্লিনিককে ২৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার  দুপুরে উপজেলা সদরে হাসপাতাল ও ক্লিনিক অপরিষ্কার, ওটিতে অব্যবস্থাপনা, লাইসেন্স নবায়ন না থাকা ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রূপম দাস।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসন বদ্ধপরিকর। স্বাস্থ্য অধিদপ্তর সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে উপজেলা সদরের স্কয়ার প্লাস ডায়াগনস্টিক ও ডায়াবেটিস সেন্টারকে ১৫ হাজার, শোভা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও দারুসসালাম হাসপাতালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।