সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নিউজ ডেস্ক৫ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী


নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া ফাজিল মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা  এবং  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৫ মার্চ)  মাদ্রাসা প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও   পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবারে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চৌরাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নিয়ামত উল্লাহ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. নূরে আলম। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহীন আকতার, সহকারী অধ্যাপক ড. আকতারুল ইসলাম, প্রভাষক মো. জিয়াউর রহমান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফারুক হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে  অতিথিরা পুরস্কার তুলে দেন।