সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
নিয়ামতপুর প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট  সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সভা সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী মোর্শেদ ইসলাম, নিয়ামতপুর ফায়ার সার্ভিস  স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাহাদাৎ হোসেন প্রমুখ।আলোচনা সভা শেষে আগুন নিয়ন্ত্রণ ও ভূমিকম্পে করণীয় শীর্ষক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।