সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্পের আওতায় সাড়া বাগডুবরী স্লুইসগেট থেকে মোহাম্মদপুর পর্যন্ত  খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
 আজ বুধবার (২৪এপ্রিল ) দুপুরে ভাবিচা ইউনিয়নের সাড়া-ব্রিজ  সংলগ্ন এলাকায় পতকৈল মোহাম্মদপুর (পাবসস) লিমিটেড এর ব্যবস্থাপনায় ও উপজেলা এলজিইডি কার্যালয়ের আয়োজনে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রকৌশলী(ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ এলজিডি কার্যালয়ের সহকারী প্রকৌশলী আব্দুল বারি, উপসহকারী শফিকুল আলম, ভাবিচা  ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হক প্রমুখ।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৬৮ লক্ষ ৮০ হাজার ৮৪৬ টাকা ব্যয়ে উদ্বোধনী পয়েন্ট থেকে সাড়া হতে মোহাম্মদপুর পর্যন্ত ৬ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
উদ্বোধনর অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই খাল পুনঃখননের ফলে কৃষিকাজ থেকে শুরু মৌসুমি ফসল ফলানোর ক্ষেত্রে সাধারণ কৃষক সুবিধা ভোগ করতে পারবেন।