সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নিয়ামতপুরে উপজেলা সেচ কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে উপজেলা সেচ কমিটির সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সেচ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। সঞ্চালনা করেন উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বিএমডিএ সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সেচ কমিটির অন্যান্য সদস্যরা।

বর্তমান বোরো মৌসুমে পর্যাপ্ত সেচের সরবরাহের লক্ষ্যে উপজেলা সেচ কমিটির এ সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বোরো মৌসুমে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ, সারের সরবারাহ নিশ্চিত করে এ মৌসুমে কৃষকদের সুষ্ঠুভাবে আবাদ লাগানো ও উঠানোতে যেন কোন রকমের সমস্যা না হয় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।