সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁ সীমান্তে বিএসএফ এর হাতে দুই বাংলাদেশী আটক

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নওগাঁ সীমান্তে বিএসএফ এর হাতে দুই বাংলাদেশী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে দুই বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ। গতকাল সোমবার রাতে পার্শ্ববর্তী পোরশা উপজেলার বটতলী গ্রামের বুলু হোসেনের ছেলে আব্দুর রাকিব (৩০) ও কালাইবাড়ী গ্রামের মাইদুলের ছেলে আবুল কালাম (৩২) আটক করে বিএসএফ।

 

ওই দুই যুবক সীমান্তের ২৩৩ নম্বর মেইন পিলার সংলগ্ন ১এস এলাকা দিয়ে গরু আনতে ভারত অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের টিক্কাপাড়া ৬০ বিএসএফ ক্যাম্পোর জোয়ানরা তাদেরকে দেখতে পেয়ে ধাওয়া করে ধরে ফেলে।

 

মঙ্গলবার সকালে হাপানিয়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে বাংলাদেশী ওই দুই যুবককে ফেরত চেয়ে বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়। এ ঘটনায় আজ দুপুর দেড়টার দিকে ২৩২নং মেইন পিলারের ৪এস এলাকায় উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়।

 

এসময় বিজিবি বাংলাদেশী যুবকদের ফেরত চাইলে বিএসএফ তাতে অস্বীকৃতি জানিয়ে আটককৃতদের ভারতের মালদহ জেলার হবিপুর থানায় সোপর্দ করেছে বলে জানিয়ে দেয়। এ বিষয়ে হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

সূত্র: কালের কণ্ঠ