সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁ প্রেসক্লাবে কবি রাধিকা চক্রবর্তীর কাব্যগ্রন্থ ‘বাংলাদেশের আলো-ছায়া’র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নওগাঁ প্রেসক্লাবে কবি রাধিকা চক্রবর্তীর কাব্যগ্রন্থ ‘বাংলাদেশের আলো-ছায়া’র মোড়ক উন্মোচন
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় তরুন কবি রাধিকা চক্রবর্তী’র ”বাংলাদেশের আলো-ছায়া” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ’টি কবির প্রথম কাব্যগ্রন্থ। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
এ সময় কবি রাধিকা চক্রবর্তীসহ নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান আলম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, অর্থ সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী রানা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোট ৩৭টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থটি প্রকাশনায় ছিল “নাগরী” । বাংলাদেশের প্রকৃতি, জীবনযাত্রা, রাজনীতি, বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জীবনী ও কার্যক্রম বিষয়গুলো তাঁর কবিতায় স্থান পেয়েছে। কবি এই গ্রন্থ তাঁর বড়ো ভাই গৌতম চক্রবতী ও স্বামী অজয় মজুমদারের প্রতি উৎসর্গ করেছেন।